GhushSiteG
GhushSite
Aug 27

সিস্টেম আমাদেরকেই চেঞ্জ করতে হবে কারন সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে চেঞ্জ করা অসম্ভব।

১। প্রতিটা অভিযোগ দাখিলের সময় অভিযোগকারীর প্রপার লিগ্যাল স্টেটমেন্ট নিতে হবে (সেটা ডিজিটাল সাইন হতে পারে অরিজিনাল ইমেইল দিয়ে লগিন করে)। তা না হলে অনেকেই মিথ্যা এবং অনুমান নির্ভর অভিযোগ দাখিল করে অন্যের ক্ষতি করতে পারে।২। অভিযোগের সময় মিনিমাম লেভেলের প্রমান লাগবে, যেমন - ঘটনার দিনের সময়, তারিখ, স্থান, ইত্যাদি। যাতে পরবর্তীতে ইনভেস্টিগেশন হলে সেই সময়ের, সেই স্থানের সিসিটিভি ফুটেজ বের করে যাচাই করা যেতে পারে।৩। কোনো অভিযোগ ডিক্লাইন (বাদ) করলে সেটার জন্য প্রপার নোট দিতে হবে নাহলে অভিযোগকারীর কাছে আস্থা কমে যেতে পারে যা এই প্ল্যাটফর্মের কোর ভ্যালুকে নষ্ট করে দিতে পারে।৪। অভিযোগকারী অভিযোগ করার সময় সেখানে ১ জন স্বাক্ষীর নাম ও ইমেইল/নাম্বার মেনশন করতে পারে (এটা উপযুক্ত প্রমানের স্বপেক্ষে, কেইসকে আরো স্ট্রং বানাতে)। অথবা জিডির কপি জমা দিতে পারে।৫। বাংলাদেশের সকল সরকারী প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করতে হবে। সাথে কোন কোন প্রতিষ্ঠানে গেলে ঘুষ বা হয়রানি হয় না এটার দেখার জন্য আলাদা পেইজ করা যেতে পারে যাতে করে অডিয়েন্স নেগেটিভের পাশাপাশি পজেটিভটাও দেখে সেখান থেকে সেবা নিতে পারে।* সর্বশেষে, এইযে আপনারা নিজেদের সময়, শ্রম, মেধা আর টাকা দিয়ে একটা প্ল্যাটফর্ম বানিয়েছেন, এটাকে যদি প্রপারলি এবং সঠিকভাবে জনগনের আর সমাজের ভালো কাজে সহযোগীতা এবং খারাপ কাজ কমাতে কাজ করে তাহলে এটার সঠিক প্রতিদান পাবেন সৃষ্টিকর্তার কাছে। কারন এই কাজের প্রতিদান এই দেশের মানুষ দিতে সক্ষম না।
PendingPending

Aug 30, 2026

সাইটে লিখা আছে "Browse anonymous, unverified ghush (ঘুষ/bribe) reports from public offices across Bangladesh on GhushSite, a privacy-first public ledger with no accounts or identity fields." অর্থাৎ এখানের রিপোর্টগুলো unverified.